বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতীয় যশোরে ১৭টি সোনার বারসহ আটক ১
logo

যশোরে ১৭টি সোনার বারসহ আটক ১

যশোরে  ১৭টি সোনার বারসহ ১ যুবককে আটক করেছে বিজিবি। আটক
সঞ্জয় সরকার ফরিদপুর জেলার জয়পাশা উপজেলার বোয়ালমারী থানার ধুলজোড়া গ্রামের অখিল সরকারের ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় যশোর–নড়াইল সড়কের দারাজহাট হাসান ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে যে সোনার বার উদ্ধার করা হয় তার ওজন এক কেজি ৯৩৪ গ্রাম।
 
বিজিবি জানায়, গোপন খবর পেয়ে তারা অভিযানে নামে। এ সময় সঞ্জয়কে দেখে তাদের সন্দেহ হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ওই সোনার বারগুলো উদ্ধার করা হয়। বিজিবি আরও জানায়, সঞ্জয় জানিয়েছেন ঢাকার ধোলাইপাড় থেকে সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিলেন।
 
উদ্ধারকৃত সোনার বাজার মূল্য তিন কোটি ৮ লাখ ৩১ হাজার ৮০০ টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করার পর সঞ্জয়কে আদালতে সোপর্দ করা হয়েছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন