বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী
অপরাধ যৌতুকের দাবিতে হত্যা মামলার আসামি বকুল প্রধান র‌্যাবের অভিযানে গ্রেফতার
logo

যৌতুকের দাবিতে হত্যা মামলার আসামি বকুল প্রধান র‌্যাবের অভিযানে গ্রেফতার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় দায়েরকৃত একটি যৌতুকের দাবিতে হত্যা মামলার পলাতক আসামি মো: বকুল প্রধান (৫২)’কে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, প্রায় ৩০ বছর পূর্বে ভিকটিম (৪৮) এর সাথে মো: বকুল প্রধান ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর বিগত ৭/৮ বছর যাবৎ বকুল প্রধান ভিকটিমের উপর নিয়মিতভাবে তার বাবার সম্পত্তি বিক্রি করে ২ লক্ষ টাকা যৌতুক আনার জন্য চাপ প্রয়োগ করে। ভিকটিম অপারগতা প্রকাশ করলে আসামি তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।

এই ধারাবাহিক নির্যাতনের চূড়ান্ত পরিণতিতে গত ০৬/০৭/২০২৫ তারিখ রাত ১১টার দিকে বকুল প্রধান ও তার সহযোগীরা ভিকটিমকে লোহার রড দিয়ে নির্মমভাবে আঘাত করে হত্যা করে। নিহতের পরিবার ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ১১(ক)/৩০ ধারায় মামলা দায়ের করেন (মামলা নং- ২১, তারিখ- ১২/০৭/২০২৫)।

উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০, ঢাকা  র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। পরবর্তীতে র‌্যাবের একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অদ্য ২২/০৮/২০২৫ তারিখ রাত অনুমান ০০.২৫ ঘটিকার সময় গাজীপুর জেলার সফিপুর এলাকায় অভিযান পরিচালনা করে মো: বকুল প্রধান’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন