বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
অপরাধ যাত্রাবাড়ী থানায় জসিম হত্যা মামলার পলাতক আসামি পিলু গ্রেফতার
logo

যাত্রাবাড়ী থানায় জসিম হত্যা মামলার পলাতক আসামি পিলু গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর নাম পিলু। যাত্রাবাড়ী থানার এসআই ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২২ নভেম্বর শনিবার তাকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত পিলু যাত্রাবাড়ী থানার মীরহাজিরবাগ এলাকার জসিম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। স্থানীয়রা জানান, গতবছর মীরহাজিরবাগ এলাকায় নৃশংস ভাবে জসিমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর রাস্তায় লাশ ফেলে যায় আসামিরা। 

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে আত্ম গোপনে চলে যান মামলার অভিযুক্ত ব্যক্তিরা। যাত্রাবাড়ী থানার পুলিশ সূত্রে জানা যায়, এই মামলায় অভিযুক্ত পলাতক সব আসামিকে গ্রেফতার করতে কাজ করছে পুলিশ। 

শীঘ্রই জসিম হত্যার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান এসআই ফারুক।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন