বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
অপরাধ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শফিক গ্রেফতার
logo

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শফিক গ্রেফতার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ ও র‌্যাব-১১ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে হত্যা মামলায় সাজা পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে।

গতকাল ১২/০৯/২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৯.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১১ এর সহযোগীতায় কুমিল্লা জেলার মেঘনা থানাধীন ভাওরখোলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার দায়েরকৃত হত্যা মামলা (মামলা নং- ০৪(৬)২০০২, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০) অনুযায়ী সাজা পরোয়ানাভুক্ত আসামি শফিকুল @ শফিক (৫৫), পিতা- হক মিয়া, সাং- চর বাউশিয়া (বড়কান্দি), থানা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০ এর অভিযান চলমান থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন