বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
অপরাধ ইয়াবা, হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
logo

ইয়াবা, হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

গতকাল ৪/ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মৃগী কলেজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মো: রেজাউল বিশ্বাস (৪০), পিতা- ফরিদ বিশ্বাস, সাং- মালাঙ্গা (হল পট্টি) ও ২। মো: মাতুল শেখ (২৫), পিতা- মৃত মকিম শেখ, সাং- নরসিংহদিয়া, উভয় থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর বলে জানা যায়। এই সময় গ্রেফতারকৃত আসামী ১। মো: রেজাউল বিশ্বাস (৪০) এর নিকট হতে ১০০ (একশত) পিস ইয়াবা, যার আনুমানিক মূল্য ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা এবং ২। মো: মাতুল শেখ (২৫) এর নিকট হতে ৪৪ (চুয়াল্লিশ) পুরিয়া হেরোইন, যার ওজন ৪.০ গ্রাম আনুমানিক মূল্য ১৩,২০০/- (তেরো হাজার দুইশত) টাকা ও ২৪ (চব্বিশ) পিস ইয়াবা, যার আনুমানিক মূল্য ৭,২০০/- (সাত হাজার দুইশত) টাকা অবৈধ মাদক উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন