বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
জাতীয় ভূমিকম্পের উৎপত্তিস্থল এবার রাজধানীর বাড্ডা
logo

ভূমিকম্পের উৎপত্তিস্থল এবার রাজধানীর বাড্ডা

এবার রাজধানীতেই ভূমিকম্প উৎপত্তি হলো। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৬টা ৬ মিনিটে হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, অনুভূত হওয়া ভূমিকম্পটি ৪ দশমিক ৩ মাত্রার। এর উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা এলাকায়।

একই রকম তথ্য দিয়েছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। তারা জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৭। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।

তবে মার্কিন ভূ-তাত্ত্বিত জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভূমিকম্পটি উৎপত্তি হয়েছে নরসিংদীতে। তারা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে।

শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর পলাশে ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। সকাল ১০টা ৩৮ মিনিটে ২৬ সেকেন্ড স্থায়ীত্বের এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এটি গত ৩০ বছরের মধ্যে বাংলাদেশে উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন