বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রাজনীতি ভূমিকম্পে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনায় তারেক রহমানের শোক
logo

ভূমিকম্পে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনায় তারেক রহমানের শোক

আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে উঁচুতল ভবনসহ নানা স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে ৬ জনের মৃত্যুর খবর মিলেছে এবং আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।

এই ঘটনার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ফেসবুক পোস্টে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, বাংলাদেশের প্রবল ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে তিনি শোকাহত এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি জানাচ্ছেন।

তারেক রহমান বলেন, সরকার আগে থেকেই সতর্ক থাকলে দুর্যোগ ব্যবস্থাপনায় উন্নতি সম্ভব ছিল এবং ক্ষয়ক্ষতি কমানো যেত। তিনি আশা প্রকাশ করেন, প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও বাংলাদেশের মানুষ আগের মতোই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।

তিনি ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। তিনি সবার জন্য মহান আল্লাহর হেফাজত কামনা করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন