বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন
রাজনীতি ভোটার হলেন তারেক রহমান
logo

ভোটার হলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন ও রাজনৈতিক নির্বাসন শেষে দেশে ফিরেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন। তিনি ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।

আজ রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।

২০০৮ সালে দেশে যখন ছবিসহ প্রথম ভোটার তালিকা তৈরি হয়, তখন চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছিলেন তারেক রহমান। বিগত ১৬ বছরের রাজনৈতিক পটপরিবর্তনে তিনি দেশে ফিরতে না পারায় ভোটার তালিকায় তার নাম ওঠেনি। জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে দেশে ফিরেই তিনি এই নাগরিক প্রক্রিয়া সম্পন্ন করলেন।

প্রায় দেড় যুগের নির্বাসনের পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় লাখ লাখ নেতাকর্মী ও সমর্থকসহ সাধারণ মানুষের অভূতপূর্ব জমায়েত হয়। ঢাকার পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় সংবর্ধনা দেওয়া হয়। সারাদেশ থেকে লাখ লাখ নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন