শনিবার, ৬ জুন ২০২৬
logo
Breaking News
পবিত্র গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ ৪ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২০০+ নেতাকর্মী ও সমর্থকের জাতীয় নাগরিক পার্টিতে যোগদান কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ লাখ ৭২ হাজার পিস ইয়াবাসহ একজন আটক সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ মোংলায় ভুয়া র‍্যাব পরিচয় দেওয়া প্রতারক আটক সংসদ ভবন এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ নবীনগর বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন
সারাবাংলা ভৈরব আগানগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জনদরদী মেম্বার জাহাঙ্গীর আলম
logo

ভৈরব আগানগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জনদরদী মেম্বার জাহাঙ্গীর আলম

নাজমুল হাসানঃ- ভৈরবে আগানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার হিসাবে ন্যায় নিষ্ঠা ও সাহসীকতার সাথে সমাজের অসংগতি দূর করতে সততার সাথে কাজ করে যাচ্ছেন জাহাঙ্গীর আলম।আগানগর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের জনগণের অভাব-অভিযোগ শোনা এবং তা সমাধানের চেষ্টা করেন তিনি,সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে আসছেন।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করে আসছেন বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদকাসক্তির মতো সামাজিক সমস্যা সমাধানেও কাজ করেন তিনি। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও আজ বৃহস্পতিবার ১৭ জুলাই স্থানীয় রেহানা নামক এক প্রতিবন্ধী নারীকে বরাদ্দ বুঝিয়ে দিয়েছেন।

জানা যায়, ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জগমোহনপুর গ্রামের মৃত জয়নাল আবেদীন এর পুত্র জাহাঙ্গীর আলম সত্যিকারের একজন সমাজসেবক। গত নির্বাচনে তিনি মোরগ মার্কা প্রতীকে তার প্রতিদন্দ্বী প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে নির্বাচিত হন।
তিনি সব সময় সাধারণ মানুষের কথা ভাবেন এবং দীর্ঘদিন ধরে ৬নং ওয়ার্ডের জনগণের সেবা করে আসছেন।

 তিনি মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ সহ এলাকার সকল অপরাধমূলক কাজকে নির্মূলের প্রচেষ্টায় বহুমুখী সামাজিক ভালো কাজ করেছেন। ওয়ার্ডের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, বাল্য বিয়ে প্রতিরোধ, সকল স্তরে শিক্ষার মানবৃদ্ধি ও মাদকের বিরুদ্ধে সোচ্চার ইত্যাদি নীতি গ্রহণ করেছে। তিনি দিন রাত অসহায় মানুষের কষ্টের কথা শুনে তা সমাধান করেন এবং ছুটে যান অসহায় মানুষের পাশে।জনদরদী, সমাজ সেবক ও সফল মানুষটিকে আগামী দিনে ও এই ওয়ার্ডের মেম্বার হিসাবে দেখতে চান এলাকাবাসী।
 
-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন