বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিশ্ব ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ‘বিপজ্জনক উদাহরণ’: জাতিসংঘ মহাসচিব
logo

ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ‘বিপজ্জনক উদাহরণ’: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান নিয়ে। খবর বিবিস।

জাতিসংঘ মহাসচিবের একজন মুখপাত্র বলেছেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে তিনি ‘খুবই উদ্বিগ্ন’। এই ঘটনা শুধু ভেনেজুয়েলার জন্য নয়, পুরো অঞ্চলের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে। বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার ভেতরের অবস্থা যেমনই হোক না কেন, এভাবে অন্য দেশের ওপর সামরিক অভিযান চালানো একটি বিপজ্জনক উদাহরণ তৈরি করছে। 

বিবৃতিতে আরও বলা হয়, ‘মহাসচিব বারবার জোর দিয়ে বলে আসছেন, সব পক্ষেরই আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘ সনদের পূর্ণ সম্মান নিশ্চিত করা জরুরি। তবে এই অভিযানে আন্তর্জাতিক আইনের নিয়মগুলো মানা হয়নি, এ নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।’ গুতেরেস মানবাধিকার ও আইনের শাসনের প্রতি সম্মান রেখে ‘অন্তর্ভুক্তিমূলক সংলাপে’ অংশ নিতে ভেনেজুয়েলার প্রতি আহ্বান জানান। 

এদিকে কলম্বিয়ার অনুরোধে এবং রাশিয়া ও চীনের সমর্থনে আগামী সোমবার (৫ জানুয়ারি) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। কয়েক মাসের অব্যাহত সামরিক চাপ ও হুমকি-ধামকির পর শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর মার্কিন বাহিনী মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়।

খুঁজুন