বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিশ্ব ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোন্থা
logo

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোন্থা

প্রবল ঘূর্ণিঝড় মোন্থা ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছে। রাজ্যের কাকিনাডা উপকূলে মঙ্গলবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় এটি আঘাত হানে বলে জানিয়েছে ইন্ডিয়া মিটিওরলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এর আগে আইএমডির পূর্বাভাসে বলা হয়েছিল, অন্ধ্রপ্রদেশের মাছিলিপাতœাম এবং কলিঙ্গপতœম এর মাঝ দিয়ে স্থলভাগে মোন্থার আঘাত চলতে পারে তিন থেকে চার ঘণ্টাব্যাপী। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত। এটি দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

এদিকে, অন্ধ্রপ্রদেশ সরকার উপদ্রুত এলাকাগুলোতে যান চলাচলের ওপর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন বুধবার সকাল ৬টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানা যায়।

রাজ্য সরকার ঘূর্ণিঝড়ে আক্রান্ত মানুষের সহায়তায় অন্ধ্রপ্রদেশ জুড়ে ৮০০- এরও বেশি ত্রাণকেন্দ্র চালু করেছে। ঘূর্ণিঝড় মোন্থার স্থলভাগে আছড়ে পড়ার পূর্বপ্রস্তুতি হিসেবে রাজ্যের গর্ভবতী নারীদেরও নিরাপত্তার জন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্যোগে ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য কাকিনাডা জেলায় ন্যাশনাল ডিজ্যাস্টার রেসপন্স ফোর্স মোতায়েন করেছে রাজ্য সরকার। ওই এলাকায় ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের জন্য এক হাজার ইলেট্রিশিয়ানকে প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি বিশেষ পরিস্থিতিতে সাহায্যের জন্য উদ্ধারকারী নৌকাসহ ১৪০ জন সাঁতারুকেও মোতায়েন করা হয়েছে কাকিনাডাতে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন