শহীদুল্লাহ্ সিদ্দিকী, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের হরিপুর, রানীশংকৈল ও বালিয়াডাঙ্গী উপজেলার অভ্যন্তরে হঠাৎ করে ঢুকে চক্কর দিয়ে ভারতে ফিরে গেলো বিমান। বাংলাদেশের আকাশ সীমায় ভারতীয় বিমানের চক্কর দেওয়া ও বিকট শব্দে আকঙ্কিত হয়ে পড়ে তিন উপজেলার মানুষ। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে ভারতীয় বিমানটি আকাশ সীমা অতিক্রম করে বাংলাদেশের অভ্যস্তরের প্রথমে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মন্নাটুলি বাজারে এসে অতি নিচ দিয়ে চক্কর দিতে থাকে। আকাশ পথের সীমানা অতিক্রম করে বাংলাদেশের অভ্যস্তরে ঢুকে বেশ কিছুক্ষণ ধরে বিকট শব্দে পর্যায়ক্রমে বাংলাদেশের হরিপুর, রানীশংকৈল ও বালিয়াডাঙ্গী উপজেলার আকাশ সীমায় চক্কর দিতে দেখা যায় বিমানটিকে।
হরিপুর উপজেলার মন্নাটলী বাজারের রহিম জানায়, সকাল ১০ টার দিকে ভারতের ওদিক থেকে একটি বিমান প্রথমে সীমান্ত রেখা অতিক্রম করে বাজারের উপরে এসে বিকট শব্দে চক্কর দিতে থাকে। এ সময় উৎসুক জনতা মোবাইলে বিমানটির ছবি ও ভিডিও ধারণ করতে থকে। আকাশের অতি নিচ দিয়ে চক্কর দেওয়া বিমানটি দেখে এলাকাবাসীর অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।
রানীশংকৈল উপজেলার জগদল এলাকার হবিবর রহমান জানান, চক্কর দেওয়া বিমানটি বিকট শব্দে দক্ষিণ পাশ (হরিপুর) থেকে জগদল এলাকার উপর দিয়ে উত্তর পাশে বালিয়াডাঙ্গী উপজেলায় চলে যেতে দেখা যায়।
বেশ কিছুক্ষণ চক্কর দেওয়ার পর বিমানটি ধীরে ধীরে রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের জগদল সীমান্ত এলাকা দিয়ে বালিয়াডাঙ্গী উপজেলার কুশলডাঙ্গী এলাকায় প্রবেশ করে সেখানেও কিছুক্ষণ চক্কর দেয় বলে এলাকাবাসী জানায়। কিছুক্ষণের মধ্যে পরে সেটি আরো উত্তরে অগ্রসর হয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এলাকাবাসীর অনেকেই বলছেন, আকাশ সীমা লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বিমানের চক্কর দেওয়ার বিষয়টি রহস্যজনক! সরকারের পক্ষ হতে এটির তীব্র প্রতিবাদ জানানো উচিত।
-খবর প্রতিদিন/ সি.ব