বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় ভারতে সেতু ধসে প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক
logo

ভারতে সেতু ধসে প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করেছেন, ভারতে গম্ভীরা সেতু ধসে প্রাণহানির ঘটনায়।

বুধবার (৯ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন,গুজরাট রাজ্যে গম্ভীরা সেতু ধসে প্রাণহানির মর্মান্তিক ঘটনার খবর শুনে আমি গভীরভাবে শোকাহত।

অন্তর্র্বতীকালীন সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবার ও ভারতের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

অধ্যাপক ইউনূস বলেন,যারা আপনজন হারিয়েছেন, তারা আমাদের ভাবনা ও প্রার্থনায় রয়েছেন। আমি আহত সবার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।

উল্লেখ্য, ভারতের গুজরাটের ভদোদরায় মহিসাগর নদীর ওপর নির্মিত ৪৩ বছরের পুরোনো একটি সেতু বুধবার ভোরে ধসে পড়ে। এতে এখন পর্যন্ত ১৩ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন