শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
সারাবাংলা উত্তরার ফায়দাবাদ ব্যবসায়ীক ও সমাজ কল্যান সমিতির বনভোজন অনুষ্ঠিত
logo

উত্তরার ফায়দাবাদ ব্যবসায়ীক ও সমাজ কল্যান সমিতির বনভোজন অনুষ্ঠিত

সগির আহম্মেদ উত্তরা: উত্তরার ফায়দাবাদ ব্যবসায়ীক ও সমাজ কল্যান সমিতির বার্ষিক বনভোজন ২০২৬ সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচিত ব্যবসায়ী সমিতি পরিষদের পক্ষ থেকে গতকাল শুক্রবার নরসিংদী ড্রিম হলিডে পার্কে পিকনিক স্পটে এই বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।


উক্ত বনভোজনে ফায়দাবাদ ব্যবসায়ীক ও সমাজ কল্যান সমিতির প্রায় অর্ধ  শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। ফায়দাবাদ ব্যবসায়ী ও সমাজ কল্যান সমিতির আহবায়ক ডাক্তার আব্দুল্লাহ আল মামুনের সার্বিক তত্ত্বাবধায়নে সু-শৃংখলভাবে দিনভর আনন্দ উল্লাসে বনভোজন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 


ফায়দাবাদ ব্যবসায়ীক ও সমাজ কল্যান সমিতির

ব্যবসায়ীদের জন্য বিভিন্ন ইভেন্টে  প্রতিযোগীতার ব্যবস্থা করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

খুঁজুন