শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
সারাবাংলা উইমেন্স এন্ড ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড-২০২৬ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
logo

উইমেন্স এন্ড ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড-২০২৬ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবস ও মহান স্বাধীনতার মাসকে কেন্দ্র করে নারীর ক্ষমতায়ন, মানবিক উদ্যোগ এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা জানাতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে “উইমেন্স এন্ড ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড-২০২৬” প্রদান অনুষ্ঠান, ইফতার মাহফিল ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের পোশাক বিতরণ কার্যক্রম।

শনিবার (১৪ মার্চ) বিকাল ৪টায় রাজধানীর বিজয়নগর পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে নারীকণ্ঠ ও স্টার বাংলাদেশ মিডিয়ার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ীসহ চলচ্চিত্র তারকা, সঙ্গীতশিল্পী, ফ্যাশন মডেল ও নৃত্যশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বিচারপতি মো. জয়নুল আবেদীন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ও মিস বাংলাদেশ রানার-আপ (১৯৯৫) মাসুকা নাসরীন রাকা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ, বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জিহাদুর রহমান, ই-ক্রয়ের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. মুশফিকুল আলম, উপমহাদেশের খ্যাতিমান সঙ্গীতশিল্পী সোহেলী সুলতানা এবং সেলেসিয়াল গ্লো এসথেটিক অ্যান্ড ট্রেইনিং সেন্টারের সিইও ও চিফ কনসালটেন্ট ডা. শারমিন জাহান কাদের। আরো উপস্থিত ছিলেন কেটিভি বাংলা ও খবর প্রতিদিনের ব্যবস্থাপনা পরিচালক মামুনুর হাসান টিপু সাহেব সহ বিভিন্ন গণমাধ্যম, ব্যবসা ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন স্বর্ণপদকপ্রাপ্ত উপস্থাপক ও আবৃত্তিশিল্পী সবুজ রায়। অনুষ্ঠানটি ই-ক্রয় প্রেজেন্টস হিসেবে আয়োজিত হয়; পাওয়ার্ড বাই এফআইইএফ, কো-পাওয়ার্ড বাই আদিত্য এবং স্পন্সর হিসেবে ছিল উপার্জন মার্ট। মিডিয়া পার্টনার হিসেবে এটিএন বাংলা এবং প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক কালের সমাজ ও দৈনিক সবুজ বাংলাদেশ।

অনুষ্ঠানে শোবিজ, সংস্কৃতি, সাংবাদিকতা, ব্যবসা-বাণিজ্য, আইসিটি, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং এবং নারী উদ্যোক্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সফল নেতৃত্ব ও মানবিক অবদান রাখা দেশের বরেণ্য ৩০ জন ব্যক্তিত্বকে “স্টার আইকন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান করা হয়। একইসঙ্গে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের পোশাক বিতরণ এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজক খন্দকার আছিফুর রহমান বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের স্বীকৃতি দেওয়া এবং তাদের অনুপ্রাণিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মকে মানবিক ও সৃজনশীল কাজে উৎসাহিত করবে।

খুঁজুন