বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
জাতীয় ট্রেনে ফিরতি যাত্রা: ১১ জুনের টিকিট মিলছে আজ
logo

ট্রেনে ফিরতি যাত্রা: ১১ জুনের টিকিট মিলছে আজ

ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট আসন্ন ঈদুল আজহা উপলক্ষে  বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।আজ রবিবার সকাল ৮টায় অনলাইনে এই টিকিট বিক্রি শুরু হয়।

সকাল ৮টা থেকে যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও রেলওয়ে শতভাগ আসন অনলাইনে বিক্রির ব্যবস্থা করেছে। টিকিট সংগ্রহ করা যাবে রেলওয়ের অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ও অ্যাপের মাধ্যমে।

রেলওয়ে সূত্র জানায়, ঈদের পরে সাত দিনের ট্রেন যাত্রার জন্য বিশেষ ব্যবস্থায় অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। এই সময়ের টিকিট একবার কিনে ফেরত দেওয়া যাবে না।

একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক টিকিট নিলে সহযাত্রীদের নাম টিকিট কাটার সময়ই যুক্ত করতে হবে।

এরইমধ্যে ৯ জুনের টিকিট ৩০ মে ও ১০ জুনের টিকিট ৩১ মে বিক্রি হয়েছে। আজ ১১ জুনের টিকিট, আগামীকাল ১২ জুনের টিকিট (২ জুন), এরপর ১৩, ১৪ ও ১৫ জুনের টিকিট যথাক্রমে ৩, ৪ ও ৫ জুন বিক্রি হবে।

ঈদের আগের মতো এবার ফিরতি পথেও টিকিট সংগ্রহে যাত্রীদের আগেভাগেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন