বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতীয় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮৬৭ মামলা
logo

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮৬৭ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৮৬৭ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৬ টি বাস, ১ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৪২ টি সিএনজি ও ৮৮ টি মোটরসাইকেলসহ মোট ১৭৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬ টি বাস, ১০ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৩২ টি মোটরসাইকেলসহ মোট ৯৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৪ টি বাস, ৩ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ৫৪ টি মোটরসাইকেলসহ মোট ১২৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৭ টি বাস, ৪ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৫৭ টি মোটরসাইকেলসহ মোট  ১০৪ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১২ টি বাস, ৩ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৩৩ টি মোটরসাইকেলসহ মোট ৯২ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৮ টি বাস, ২ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৩০ টি মোটরসাইকেলসহ মোট ১৩৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ১ টি বাস, ৪ টি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ১৬ টি মোটরসাইকেলসহ মোট ৪৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪ টি বাস, ২ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ৪৫ টি মোটরসাইকেলসহ মোট ৯৫ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ২৭১ টি গাড়ি ডাম্পিং ও ৯২ টি গাড়ি রেকার করা হয়েছে।

গত শনিবার (০১ নভেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন