শহীদুল্লাহ্ সিদ্দিকী, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আমানতকারীর সঞ্চয়ের কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে জবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক। সঞ্চয়কৃত অর্থের জন্য দিনভর ওই সমিতির কার্যালয়ের সামনে ভীড় জমাচ্ছেন আমানতকারীরা। অনেক খোঁজাখুঁজির পরেও ওই প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যাচ্ছে না।
শহরের বটতলা এলাকার মুদি দোকানদার রতন মোল্লা জানান, উপজেলার নারায়নপুর শেখপাড়া গ্রামের আব্দুস সোবহান নামে ব্যক্তি বেশ ক’বছর ধরে পৌর শহরের আমতলা সালেহা সুপার মার্কেটে জবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি খুলে প্রায় ৩ সহস্রাধিক সদস্যের নিকট হতে আমানত গ্রহণ করে কার্যক্রম চালিয়ে আসছিল। তিনিও ওই সমিতিতে প্রায় ১৫ লক্ষ টাকা সঞ্চয় জমা রাখেন। হঠাৎ করেই গত শনিবার রাতে পরিচালক সোবহান শহরের কলেজ পাড়ার ভাড়া বাসার মালামাল ট্রাকে তুলে পালিয়ে যাবার চেষ্টা করে বলে জানা যায়। সমিতির সদস্যরা টের পেয়ে ট্রাকটি করলে পরিচালক পালিয়ে যায়। মূহূর্তে খবর ছড়িয়ে পড়লে রবিবার সকাল থেকে সদস্যরা পরিচালকের বাড়ি শেখপাড়ায় ভীড় জমাতে থাকে। বাড়িতে তাকে না পেয়ে তারা সমিতির কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় অনেককে কান্নায় ভেঙে
পড়তে দেখা যায়। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, বিষয়টি তিনি জানেন না। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান, তিনি বিষয়টি শুনেছেন। ভুক্তভোগীদের থানায় অভিযোগ করার পরামর্শ দেন তিনি।
-খবর প্রতিদিন/ সি.ব