বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা ঠাকুরগাঁওয়ে আটককৃত আসামী ছিনিয়ে নিল দূর্বৃত্তরা
logo

ঠাকুরগাঁওয়ে আটককৃত আসামী ছিনিয়ে নিল দূর্বৃত্তরা

শহীদুল্লাহ্ সিদ্দিকী, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ে একাধিক মামলার আটককৃত আসামীকে ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা। বুধবার (৭ মে) রাত ১০টায় সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের হাত থেকে শাহজাহান আলী (৪৮) নামের এক আসামিকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

শাহজাহান আলী সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের আরাজি পাইকপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, প্রতারণাসহ প্রায় ১৪টি মামলা রয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও সদর থানার এএসআই মাইদুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশের টিম মাদারগঞ্জ এলাকায় বুধবার (৭ মে) রাত ১০টার দিকে আসামি শাহজাহানকে ধরতে একটি অভিযান পরিচালনা করে। এ সময় আসামি শাহজাহানকে ধরতে সক্ষমও হয় পুলিশ।

তবে হঠাৎ আশপাশ থেকে কিছু দুর্বৃত্ত এসে পুলিশের হাত থেকে আসামি শাহজাহানকে ছিনিয়ে নিয়ে যায়। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার খান জানান, ‘অভিযানে পুলিশ সদস্য কম থাকায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যথেষ্ট পুলিশ সদস্য থাকলে আসামি ফসকে যাওয়ার সুযোগ ছিল না। সেই আসামিকে ধরার জন‌্য অভিযান অব্যাহত রয়েছে। আশা করি দ্রুত সময়ে তাঁকে গ্রেপ্তার করা হবে।‘

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন