বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা ঠাকুরগাঁওয়ে হরিপুরে সীমান্তে ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী আটক
logo

ঠাকুরগাঁওয়ে হরিপুরে সীমান্তে ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী আটক

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:- ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১০ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৮ মে) সকালে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসা বিওপি সীমান্তে ভারত থেকে আসার পথে তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল। বিজিবি ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১০ জনকে আটক করেছে বিজিবি।

তারা সবাই বাংলাদেশি এবং নিতান্তই গরিব। কাজের জন্য ভারত গিয়েছিলেন। সম্ভবত বিজিবি তাদের বিরুদ্ধে মামলা করবে। আটক ব্যক্তিরা হলেন-- দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার বেলবাস গ্রামের প্রকিত চন্দ্র রায়ের ছেলে নয়ন চন্দ্র রায় (২৪), বিরল উপজেলার ফুলবাড়িহাট আটগজোরিয়া এলাকার মোজাম্মেল হকের ছেলে সালমান (৪০), বোচাগঞ্জ উপজেলার রামনগড় এলাকার মৃত সদেত্র চন্দ্র রায়ের ছেলে পরিবেশ চন্দ্র (২০), বিরল উপজেলার সারসংদিয়া এলাকার মৃত মহিল উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন (৫০), সেতাবগঞ্জ উপজেলার নাড়ইল এলাকার হাবিল উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২৬), বিরল উপজেলার মানিকপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে সোহেল (২৯), বোচাগঞ্জ উপজেলার তেতরা গ্রামের মেহেরাব আলীর ছেলে মুসলিম আলী (২৬), একই উপজেলার হাটমাদবপুর এলাকার মৃত নীল কমল সরকারের ছেলে স্বপন চন্দ্র সরকার (২০), সেতাবগঞ্জ উপজেলার ভাবির মোড় এলাকার আবেদ আলীর ছেলে আফজাল হোসেন এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বিষেন চন্দ্রের ছেলে সমেশ (২২)। এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মেদ বলেন, ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করায় ১০ জনকে আটক করা হয় বলে খবর পেয়েছি। তবে এটা আমার এরিয়ার মধ্যে পড়ে না। এটা বিজিবি ৪২ দিনাজপুর ক্যাম্পে পড়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন