বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো
রাজনীতি তারেক রহমানের ১১-১৪ জানুয়ারির কর্মসূচি ঘোষণা
logo

তারেক রহমানের ১১-১৪ জানুয়ারির কর্মসূচি ঘোষণা

আগামী ১১-১৪ জানুয়ারির কর্মসূচি প্রকাশ করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এ সময়ের মধ্যে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট সফর করবেন তিনি।

আজ বুধবার (৭ জানুয়ারি) এ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।

বিএনপি থেকে জানানো হয়েছে, আগামী ১১ জানুয়ারি সকাল ৯-১০টার মধ্যে ঢাকা ছাড়বেন তিনি। এদিন টাঙ্গাইল-সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাত্রিযাপন করবেন তারেক রহমান।

পরেরদিন বগুড়া থেকে রংপুর-দিনাজপুর হয়ে ঠাকুরগাঁও সফর করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে রাত্রিযাপন শেষে পরেরদিন পঞ্চগড়, নীলফামারী এবং লালমনিরহাট ভ্রমণ করবেন তিনি।

রংপুরে রাত্রিযাপন শেষে ১৪ জানুয়ারি বগুড়া (গাবতলী) সফর করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান।

এ সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ ও মরহুমা তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান।

এছাড়া এই সফরে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন