রাজশাহীর তানোর পৌরসভার পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। পৌর এলাকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার ৯১০ জন শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করেন নির্বাহী অফিসার, পৌর প্রশাসক লিয়াকত সালমান। সোমবার সকালের দিকে পৌর চত্বরে এসব ছাতা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা সরদার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেন, টিএইচও বার্নাবাস হাসদাক, সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন খাঁন, পৌর হিসাব রক্ষক আব্দুস সবুর, কার্যসহকারী মাহবুর, কর আদায়কারী বিমল প্রমুখ।
পৌর এলাকার প্রতিষ্ঠান গুলো হল, কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়, আকচা উচ্চ বিদ্যালয়, জিওল দাখিল মাদ্রাসা, পৌরসভা উচ্চ বিদ্যালয়, পৌরসভা দাখিল মাদ্রাসা, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়, মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, ইসলাহিয়া মাদ্রাসা, অর্কিড স্কুল এন্ড কলেজ, চাপড়া উচ্চ বিদ্যালয়, গোকুল মুথরা দাখিল মাদ্রাসা, তালন্দ এএম উচ্চ বিদ্যালয় ও তালন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে এডিবির শিক্ষা ফান্ড থেকে ছাতা বিতরণ করা হয় বলে জানান কার্যসহকারী মাহবুর রহমান। এসময় শিক্ষার্থী শিক্ষক ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব