বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
শিল্প সাহিত্য টাকার গোলাম
logo

টাকার গোলাম

মনে পড়ে সেই ছোট্ট বেলায়
দু'চোখ ভরে দেখেছিলাম,
ঐ যে গ্রামের যাত্রা পালায়
এ পৃথিবী টাকার গোলাম।

দিন গেলো হেলায় ফেলায়
অবশেষে বুঝে গেলাম,
টাকা কড়ির মোহ মায়ায়
মানবতা হচ্ছে নিলাম।

টাকার অভাবে বিক্রি করে
মা-তার প্রিয়তম সন্তান,
ক্ষুধার যন্ত্রণায় কেউ মরে
এ কি মানবতার জীবন?

ফিলিস্তিনিরা না খেয়ে মরে
ঐ যে অবরুদ্ধ নগরীতে,
কেউ বা বোমা তৈরি করে
ধ্বংস আনে পৃথিবীতে।

টাকার নেশায় হচ্ছে বেহুঁশ
অশান্তির পৃথিবী পেলাম,
টাকার কুমির হয় না মানুষ
ওরা টাকার গোলাম।

:-টাকার গোলাম-
বিপ্লবী কবি- মোঃ সাখাওয়াত হোসেন খান


-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন