বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রাজনীতি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামছেন রুমিন ফারহানা
logo

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামছেন রুমিন ফারহানা

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার দলের মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান

বিএনপি আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দেওয়ায় ওই আসনে দলীয় সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব। এ কারণে বিএনপির মনোনয়ন পাননি রুমিন ফারহানা।

রুমিন ফারহানা বলেন, সবার দোয়ায় তিনি এই আসনে নির্বাচন করবেন। বিএনপি একটি বড় দল, তাদের রাজনৈতিক বাস্তবতা ও হিসাব-নিকাশ রয়েছে। জোটের কারণে আসনটি ছেড়ে দেওয়া হয়েছে বলেই তিনি মনে করেন।

তিনি আরও বলেন, দলের প্রতি তার দীর্ঘদিনের ত্যাগ রয়েছে এবং নির্বাচনী এলাকার মানুষের প্রতিও তার দায়বদ্ধতা আছে। সে কারণেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী হলে দল কোনো ব্যবস্থা নেবে কি না—এমন প্রশ্নে রুমিন ফারহানা বলেন, দল ব্যবস্থা নিতে চাইলে নেবে, এতে তার কিছু বলার নেই।

আগামী বুধবার (২৪ ডিসেম্বর) তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করবেন বলে জানিয়েছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন