বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
জাতীয় স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল: তারেক রহমান
logo

স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল: তারেক রহমান

স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল,বলেছেন বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন।

তিনি বলেন, শ্রমিকদের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কৃষকদের জন্য ঋণ সহায়তা ও অন্যান্য প্রণোদনা কার্যক্রম বাড়ানোর পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে। তারা সঠিক সময়ে সঠিকভাবে পানি পান না। এ সমস্যা সমাধানে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। শ্রমিক ও কৃষকের জীবনমান উন্নয়ন সম্ভব হলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খুঁজুন