বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি দেয়ায় জামালপুরে আনন্দ শোভাযাত্রা
logo

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি দেয়ায় জামালপুরে আনন্দ শোভাযাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখার নবগঠিত দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে নূরুল মোমেন আকন্দ কাওছারকে আহ্বায়ক ও মঞ্জুরুল করিম সুমনকে সদস্য সচিব করায় আনন্দ শোভাযাত্রা করেছে নেতাকর্মীরা। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠিত হয়েছে এই আনন্দ শোভাযাত্রাটি।

এ উপলক্ষে রবিবার (২৯ জুন) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আনন্দ শোভাযাত্রার আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরুল মোমেন আকন্দ কাওছারের সভাপতিত্বে ও সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত-সমৃদ্ধ ও মানবিক মূল্যবোধের এক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে বাংলার মানুষ। সেই স্বপ্ন বাস্তবায়নে দলকে পুনর্গঠনের প্রক্রিয়া চলছে। তাতে সাহসী, সৎ, স্বচ্ছ ও মানবিক নেতৃত্বের মাধ্যমে দলকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এরই ধারাবাহিকতায় ঘোষণা করা হয়েছে জামালপুরে দুই সদস্য বিশিষ্ট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে প্রতিটি কর্মকাণ্ডে সাহসিকতার সাথে দলের দায়িত্ব পালন করেছেন এই দুই নেতা। আমি বিশ্বাস করি এই কমিটি শুধু দলীয় নেতাকর্মী নয়, জামালপুর বিএনপি পরিবারের সদস্য এবং সর্বস্তরের জামালপুরবাসীর কাছে সমাদৃত হবে।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সাজ্জাদ হোসেন পল্টন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন কর্ণেল প্রমুখ।

আলোচনা সভা শেষে বের হয় আনন্দ শোভাযাত্রা। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন