বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
জাতীয় স্বাধীনতা বিরোধীদের সঙ্গে বাংলাদেশের মানুষ আপোষ করতে পারে না: মির্জা ফখরুল
logo

স্বাধীনতা বিরোধীদের সঙ্গে বাংলাদেশের মানুষ আপোষ করতে পারে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে সুপরিকল্পিতভাবে একটি চক্র, একটি মহল যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগসাজশ করে এদেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাদের পরিবারকে হত্যা করেছিল; তাদের মেয়েদের তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে, তাদের সঙ্গে কি এদেশের মানুষ আপোষ করতে পারে? পারেনা। এজন্য মুক্তিযোদ্ধাদের গর্জে উঠতে হবে তো। 

সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

মির্জা ফখরুল বলেন, আমাদের ধর্মপ্রাণ মুসল্লিভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ঐকাজগুলো করতে চাচ্ছে। আমরা সেটা করতে দিতে পারিনা। আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনাকে সামনে আনতে হবে। আমরা এদেশের মানুষ লড়াই করেছি, সংগ্রাম করেছি, মুক্তিযুদ্ধ করে ৭১ সালে দেশকে স্বাধীন করেছি। 

তিনি বলেন, আজকে যে চক্রান্ত, ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার; সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া। এদেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এই সরকারটা এখন তারাতারি নির্বাচনটা করবে, আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার- প্রফেসর ইউনূসকে আমরা সম্মান করি-শ্রদ্ধা করি। তিনি অতিদ্রুত আর কোন কালবিলম্ব না করে নির্বাচনের তফসিল ঘোষনার ব্যবস্থা করবে। দেশের একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। 

মির্জা ফখরুল বলেন, আজকে একটা চেষ্টা করা হচ্ছে মুক্তিযুদ্ধটাক ভুলায় দিবার তানে, ৭১টা হয়নাই, আমরা কিছুই করিনাই; দেশটার জন্য আমরা কোন অবদানই রাখিনাই। এখন ২৪টা যারা করছে তারাই সব করছে। এরকম একটা ধারণা দিচ্ছে না? ২৪ কি আমি ভুলতে পারবো? ২৪ না হলে কি বাংলাদেশ হইতো? আজকে তোমার জন্ম হইছে বাবা এই দেশে। এই কথাগুলো কখনো ভুলবা না। 

এই কথাগুলো আমি সবসময় সবজায়গা বলি- ৭১ কে ভুলে যাওয়া যাবে না। ঐ ৭১ এ হাজার হাজার মানুষকে শহিদ করা হয়েছে, অন্যায় ভাবে গুলি করা হয়েছে। ঐ ৭১ এ আমাদের লক্ষ লক্ষ মানুষ বাড়িঘর ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিল। ঐ ৭১ এ আমাদের মা-বোনদের তাদেরকে অত্যাচার-নির্যাতন করে তাদেরকে হত্যা করা হয়েছিল। এই কথাগুলো আমরা ভুলতে পারিনা। 

তিনি বলেন, ১৯৭১ সালে ৯টা মাস আমরা দীর্ঘকাল যুদ্ধ করেছি, পরিবার-পরিজনের খবর নেওয়া হয়নি, কত মানুষ কোথায় চলে গেছে। সেই ৭১ কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলে কি সেটা ভোলা যাবে? আমি কি আমার জন্মটাকে ভুলতে পারি, এটা মাথার মধ্যে রাখতে হবে। 

ফখরুল বলেন, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দিবেন না। হিন্দু-মুসলমান ভাগ হতে দিবেন না। আমরা এখানে হিন্দু-মুসলমান ভাই-ভাই একসাথে আছি। সারাজীবন ধরে আছি, যুদ্ধও করেছি একসাথে। এটাকে যেন কেউ ভাগ করতে না পারে। 

বিএনপি মহাসচিব বলেন, একটা জিনিস মনে রাখতে হবে দেশটা আমাদের। এই মাটি আমাদের। মানুষগুলো আমদের, এই মানুষগুলো আমাদের বাঁচিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে। সমৃদ্ধির মধ্যে সামনে দিকে এগিয়ে যেতে হবে। 

এসময় কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক নাঈম জাহাঙ্গীর, ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিম, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ মুক্তিযোদ্ধা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য প্রদান করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন