জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন একদিকে বলা হচ্ছে কার্ড দেবে, আরেকদিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে। এছাড়া সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো প্ল্যান কাজে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু হতে হবে। নির্বাচন সুষ্ঠু হওয়া ছাড়া এর কোনো বিকল্প নাই। অন্য কোনো প্ল্যান কাজে দিবে না। নির্বাচন সুষ্ঠু হতে হলে নির্বাচন কমিশনকে সুষ্ঠু হতে হবে। উভয় জোটের জন্য একইরকম আচরণবিধি থাকতে হবে। কোনো ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে রাজধানীর মিরপুরে জামায়াতের নির্বাচনী জনসভায় বক্তব্য তিনি এ কথা বলেন।
বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক পরিবারকে যে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তার সুফল নিয়ে সংশয় প্রকাশ করেছেন নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, ‘আমরা শুনছি বিভিন্ন কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষক কার্ড দেওয়া হবে। আমরা চাই কার্ড দেওয়া হোক, জনগণ সুবিধা পাক। কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? ২০০০ টাকার কার্ড নিতে ১০০০ টাকা ঘুষ দেওয়া লাগবে না তো? তাহলে ঘুষ-চাঁদাবাজি, সেটা যদি আমরা নির্মূল না করতে পারি—এই সকল সুযোগ সুবিধা কি জনগণের কাছে পর্যন্ত পৌঁছাবে?’
তিনি বলেন, ‘একদিকে বলা হচ্ছে কার্ড দেবে, আরেকদিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে, আদালতের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। ফলে এ কেমন দ্বিচারিতা; যদি প্রকৃতপক্ষেই জনগণকে সুবিধা দেওয়ার নিয়ত থাকে, তাহলে কেউ ঋণ খেলাপিকে নমিনেশন দিতে পারে না।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘যারা ঋণ পরিশোধ করে নাই তারা সংসদে গেলে আপনার মনে হয়- তারা ঋণ পরিশোধ করবে আর? এরা আবারও ঋণ নিবে, এরা আবারও টাকা লুট করবে, এরা আবারও টাকা পাচার করবে বিদেশে। আমরা তো এই বাংলাদেশ চাই নাই। আমরা তো সেই লুটেরাদের বিরুদ্ধেই গণঅভ্যুত্থান করেছি। ফলে নতুন কোনো লুটেরাদের আমরা ক্ষমতায় যেতে দেব না, বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতায় যেতে দিবে না।’
তিনি বলেন, ‘বলা হচ্ছে বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়া হবে। বস্তিবাসী ফ্ল্যাট চায় নাই- আমাদের কাছে, আপনাদের কাছে। বস্তিবাসী চায় নিরাপদ জীবনের নিশ্চয়তা। বস্তিবাসী চায় মর্যাদাপূর্ণ কর্মসংস্থান। বস্তিবাসীকে ঢাকা শহরে আজ পর্যন্ত যারা ফ্ল্যাট দেওয়ার অঙ্গীকার করেছে, তারা বস্তি উচ্ছেদের পরিকল্পনা করেছে। তারা বস্তিতে আগুন লাগিয়েছে। বলা হয়েছে, ‘আপনাদেরকে ফ্ল্যাট দিব, আপনারা বস্তি থেকে উচ্ছেদ হন’। আমরা আল্লাহ না করুক, হয়তো এই ধরনের কোনো প্ল্যান নাই।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘জান্নাতের মালিক আল্লাহ, অবশ্যই মহান সৃষ্টিকর্তা; আর ভোটের মালিক জনগণ। ভোটের মালিক নাগরিক দেশের মানুষ বুঝে গেছে, বুঝে যাবে আরও দ্রুতই যে- কারা নির্বাচনের আগে প্রতারণা করছে; কারা দেশের মানুষকে ঠকাচ্ছে, কারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।’
সুষ্ঠু নির্বাচন ছাড়া, কোনো প্ল্যান কাজে দেবে না: নাহিদ ইসলাম
সুষ্ঠু নির্বাচন ছাড়া, কোনো প্ল্যান কাজে দেবে না: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন একদিকে বলা হচ্ছে কার্ড দেবে, আরেকদিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে। এছাড়া সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো প্ল্যান কাজে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু হতে হবে। নির্বাচন সুষ্ঠু হওয়া ছাড়া এর কোনো বিকল্প নাই। অন্য কোনো প্ল্যান কাজে দিবে না। নির্বাচন সুষ্ঠু হতে হলে নির্বাচন কমিশনকে সুষ্ঠু হতে হবে। উভয় জোটের জন্য একইরকম আচরণবিধি থাকতে হবে। কোনো ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে রাজধানীর মিরপুরে জামায়াতের নির্বাচনী জনসভায় বক্তব্য তিনি এ কথা বলেন। বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক পরিবারকে যে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তার সুফল নিয়ে সংশয় প্রকাশ করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা শুনছি বিভিন্ন কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে,
কৃষক কার্ড দেওয়া হবে। আমরা চাই কার্ড দেওয়া হোক, জনগণ সুবিধা পাক। কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? ২০০০ টাকার কার্ড নিতে ১০০০ টাকা ঘুষ দেওয়া লাগবে না তো? তাহলে ঘুষ-চাঁদাবাজি, সেটা যদি আমরা নির্মূল না করতে পারি—এই সকল সুযোগ সুবিধা কি জনগণের কাছে পর্যন্ত পৌঁছাবে?’ তিনি বলেন, ‘একদিকে বলা হচ্ছে কার্ড দেবে, আরেকদিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে, আদালতের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। ফলে এ কেমন দ্বিচারিতা; যদি প্রকৃতপক্ষেই জনগণকে সুবিধা দেওয়ার নিয়ত থাকে, তাহলে কেউ ঋণ খেলাপিকে নমিনেশন দিতে পারে না।’ এনসিপির আহ্বায়ক বলেন, ‘যারা ঋণ পরিশোধ করে নাই তারা সংসদে গেলে আপনার মনে হয়- তারা ঋণ পরিশোধ করবে আর? এরা আবারও ঋণ নিবে, এরা আবারও টাকা লুট করবে, এরা আবারও টাকা পাচার করবে বিদেশে। আমরা তো এই বাংলাদেশ চাই
নাই। আমরা তো সেই লুটেরাদের বিরুদ্ধেই গণঅভ্যুত্থান করেছি। ফলে নতুন কোনো লুটেরাদের আমরা ক্ষমতায় যেতে দেব না, বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতায় যেতে দিবে না।’ তিনি বলেন, ‘বলা হচ্ছে বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়া হবে। বস্তিবাসী ফ্ল্যাট চায় নাই- আমাদের কাছে, আপনাদের কাছে। বস্তিবাসী চায় নিরাপদ জীবনের নিশ্চয়তা। বস্তিবাসী চায় মর্যাদাপূর্ণ কর্মসংস্থান। বস্তিবাসীকে ঢাকা শহরে আজ পর্যন্ত যারা ফ্ল্যাট দেওয়ার অঙ্গীকার করেছে, তারা বস্তি উচ্ছেদের পরিকল্পনা করেছে। তারা বস্তিতে আগুন লাগিয়েছে। বলা হয়েছে, ‘আপনাদেরকে ফ্ল্যাট দিব, আপনারা বস্তি থেকে উচ্ছেদ হন’। আমরা আল্লাহ না করুক, হয়তো এই ধরনের কোনো প্ল্যান নাই।’ এনসিপির আহ্বায়ক বলেন, ‘জান্নাতের মালিক আল্লাহ, অবশ্যই মহান সৃষ্টিকর্তা; আর ভোটের মালিক জনগণ। ভোটের মালিক নাগরিক দেশের মানুষ বুঝে গেছে, বুঝে যাবে আরও দ্রুতই যে- কারা নির্বাচনের আগে প্রতারণা করছে; কারা দেশের মানুষকে ঠকাচ্ছে, কারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।’
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত