বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
জাতীয় শরনখোলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বলেন: মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা জারি
logo

শরনখোলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বলেন: মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা জারি

শরণখোলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অঞ্জন সরকার জানান, মা ইলিশ রক্ষায়  শনিবার ০৪ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বঙ্গোপসাগরসহ স্থানীয় নদ-নদীতে ইলিশ আহরণ, মজুদ ও বিপণনে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। 

নিষেধাজ্ঞা অমান্য কারীর বিরুদ্ধে মৎস্য আইনে দুই বছরের কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হতে পারেন। এজন্য আগে থেকেই উপজেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে শরণখোলার সকল ট্রলার মালিক, আড়ৎদার ও জেলেদের নিয়ে সভা করে সতর্ক করা হয়েছে। 

জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অঞ্জন সরকার জানান শরণখোলা ৬হাজার ৮০০ নিবন্ধিত জেলে রয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫০০ ইলিশ আহরণকারী জেলে। নিষেধাজ্ঞার ২২ দিনে এসব বেকার জেলের প্রত্যেকে ২৫ কেজি করে ভিজিএফ এর চাল বরাদ্দ রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন