স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন দেশে চাঁদাবাজদের কোনো জায়গা হবে না বলে। এতে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৬ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষে ব্রিফিংয়ে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এ কথা জানান।
এদিন বিকেলে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংসদীয় দলের কাছে ৭ মন্ত্রী তাদের মন্ত্রণালয় সম্পর্কে ১২০ দিনের কার্যক্রম উপস্থাপন করেছেন।
সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন জাতীয় সংসদের চিফ হুইপ। তিনি জানান, সরকারদলীয় সংসদ সদস্যদের এ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
চিফ হুইপ জানান, এক হাজার শয্যা বিশিষ্ট ৫টি হাসপাতাল করতে চীনের সঙ্গে চুক্তি হয়েছে। এ ছাড়া, স্কুলে মানসম্মত খাবার সরবরাহ না করায় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মো. নূরুল ইসলাম আরও জানান, সভায় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না। বিষয়টি স্বল্প সময়ে স্পষ্ট হবে। প্রধানমন্ত্রী এতে সায় দিয়েছেন।
সরকারদলীয় সংসদীয় সভায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে চিফ হুইপ বলেন, পৃথিবীর ইতিহাসে স্বল্পতম সময়ে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় হবে রোববার (৭ জুন)।
ব্রিফিংয়ে ৬৬ শতাংশ গ্রাহকের বিদ্যুতের বিল বাড়েনি বলেও জানান চিফ হুইপ।
সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয়
সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয়
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন দেশে চাঁদাবাজদের কোনো জায়গা হবে না বলে। এতে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৬ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষে ব্রিফিংয়ে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এ কথা জানান। এদিন বিকেলে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংসদীয় দলের কাছে
৭ মন্ত্রী তাদের মন্ত্রণালয় সম্পর্কে ১২০ দিনের কার্যক্রম উপস্থাপন করেছেন। সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন জাতীয় সংসদের চিফ হুইপ। তিনি জানান, সরকারদলীয় সংসদ সদস্যদের এ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। চিফ হুইপ জানান, এক হাজার শয্যা বিশিষ্ট ৫টি হাসপাতাল করতে চীনের সঙ্গে চুক্তি হয়েছে। এ ছাড়া, স্কুলে মানসম্মত খাবার সরবরাহ না করায় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মো. নূরুল ইসলাম আরও জানান,
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না। বিষয়টি স্বল্প সময়ে স্পষ্ট হবে। প্রধানমন্ত্রী এতে সায় দিয়েছেন। সরকারদলীয় সংসদীয় সভায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে চিফ হুইপ বলেন, পৃথিবীর ইতিহাসে স্বল্পতম সময়ে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় হবে রোববার (৭ জুন)। ব্রিফিংয়ে ৬৬ শতাংশ গ্রাহকের বিদ্যুতের বিল বাড়েনি বলেও জানান চিফ হুইপ।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত