বাজেট অধিবেশন শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের। বিকেল ৩টায় এ অধিবেশন শুরু হয়। অধিবেশনের সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
রোববার (৭ জুন) শুরু হওয়া এই অধিবেশন নতুন সরকারের প্রথম বাজেট উপস্থাপন হবে। এটি ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন।
অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে মৃতদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলয়াত মোনাজাতের মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অধিবেশনে আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। এটি বর্তমান বিএনপি সরকারের প্রথম জাতীয় বাজেট।
আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন। বাজেটের ওপর সরকারি দল, বিরোধীদলসহ সংসদ সদস্যরা আলোচনা করবেন এবং তাদের মতামত তুলে ধরবেন। দীর্ঘ আলোচনা শেষে আগামী ৩০ জুন ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হবে।
এর আগে ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (২০২৬ খ্রিস্টাব্দের বাজেট) অধিবেশন আহ্বান করেন।
প্রথম বাজেট অধিবেশন শুরু নতুন সরকারের
প্রথম বাজেট অধিবেশন শুরু নতুন সরকারের
বাজেট অধিবেশন শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের। বিকেল ৩টায় এ অধিবেশন শুরু হয়। অধিবেশনের সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (৭ জুন) শুরু হওয়া এই অধিবেশন নতুন সরকারের প্রথম বাজেট উপস্থাপন হবে। এটি ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে
মৃতদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলয়াত মোনাজাতের মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অধিবেশনে আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। এটি বর্তমান বিএনপি সরকারের প্রথম জাতীয় বাজেট। আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২০২৭ অর্থবছরের
প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন। বাজেটের ওপর সরকারি দল, বিরোধীদলসহ সংসদ সদস্যরা আলোচনা করবেন এবং তাদের মতামত তুলে ধরবেন। দীর্ঘ আলোচনা শেষে আগামী ৩০ জুন ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হবে। এর আগে ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (২০২৬ খ্রিস্টাব্দের বাজেট) অধিবেশন আহ্বান করেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত