জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত ভোটে তিনি সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়। ক্লাব ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৭৬ জন, এর মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়।
এই ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ১৬ জন প্রার্থী। নির্বাচিতদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ফয়সাল ইয়াসির, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম ও সাকেফ আহমেদ সালাম।
ভোটের হিসাবে তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পান সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। মাসুদুজ্জামান পান ৭০ ভোট, ফয়সাল ইয়াসির ৬৮ ভোট।
ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম ৬৬ ভোট করে পান। আসিফ রাব্বানি পান ৬৪ ভোট, মির্জা ইয়াসির আব্বাস ৬৩ ভোট। রফিকুল ইসলাম বাবু পান ৫৩ ভোট এবং ডা. মাহবুব শামীম পান ৪১ ভোট।
ক্লাব ক্যাটাগরিতে পরাজিত চার প্রার্থী হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফয়জুল মিতু ও মেজর ইমরোজ আহমেদ। তাদের মধ্যে বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২, ফয়জুল মিতু ২৩ এবং মেজর ইমরোজ আহমেদ পেয়েছেন ২০ ভোট।
নির্বাচনের আগে থেকেই আলোচনায় ছিলেন তামিম। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর এবার সরাসরি নির্বাচনে অংশ নিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তিনি।
বিসিবি নির্বাচনে পরিচালক হলেন তামিম ইকবাল
বিসিবি নির্বাচনে পরিচালক হলেন তামিম ইকবাল
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত ভোটে তিনি সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়। ক্লাব ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৭৬ জন, এর মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়। এই ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ১৬
জন প্রার্থী। নির্বাচিতদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ফয়সাল ইয়াসির, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম ও সাকেফ আহমেদ সালাম। ভোটের হিসাবে তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পান সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। মাসুদুজ্জামান পান ৭০ ভোট, ফয়সাল ইয়াসির ৬৮ ভোট। ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম ৬৬ ভোট করে পান। আসিফ রাব্বানি পান ৬৪ ভোট, মির্জা ইয়াসির আব্বাস ৬৩ ভোট।
রফিকুল ইসলাম বাবু পান ৫৩ ভোট এবং ডা. মাহবুব শামীম পান ৪১ ভোট। ক্লাব ক্যাটাগরিতে পরাজিত চার প্রার্থী হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফয়জুল মিতু ও মেজর ইমরোজ আহমেদ। তাদের মধ্যে বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২, ফয়জুল মিতু ২৩ এবং মেজর ইমরোজ আহমেদ পেয়েছেন ২০ ভোট। নির্বাচনের আগে থেকেই আলোচনায় ছিলেন তামিম। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর এবার সরাসরি নির্বাচনে অংশ নিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তিনি।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত