প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী বলে।মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সংবাদপত্রের স্বাধীনতার প্রতি আমাদের অবস্থান পরিষ্কার। আমাদের সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে।’
মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সংবাদপত্র শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরেন নোয়াব সদস্যরা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ জানান, প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শুনেছেন এবং সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরেছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিয়মিত পত্রিকা পড়েন ও টেলিভিশন দেখেন। গণমাধ্যমে প্রকাশিত খবরকে গুরুত্ব দেন এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।’
গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর এটি নোয়াব সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক।
বৈঠকে নোয়াবের সহ-সভাপতি এএসএম শহীদুল্লাহ খান, কোষাধ্যক্ষ আলতামাশ কবির, সদস্য এ কে আজাদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী বলে।মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সংবাদপত্রের স্বাধীনতার প্রতি আমাদের অবস্থান পরিষ্কার। আমাদের সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে।’ মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে
সংবাদপত্র শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরেন নোয়াব সদস্যরা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ জানান, প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শুনেছেন এবং সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিয়মিত পত্রিকা পড়েন ও টেলিভিশন দেখেন। গণমাধ্যমে প্রকাশিত খবরকে গুরুত্ব দেন
এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।’ গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর এটি নোয়াব সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক। বৈঠকে নোয়াবের সহ-সভাপতি এএসএম শহীদুল্লাহ খান, কোষাধ্যক্ষ আলতামাশ কবির, সদস্য এ কে আজাদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত