শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
সারাবাংলা শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে কাব হলিডে-২০২৫ উদযাপিত
logo

শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে কাব হলিডে-২০২৫ উদযাপিত

মাগুরার শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ স্কাউটস কাব হলিডে-২০২৫ উদযাপিত হয়েছে। 

শনিবার (০৮ নভেম্বর) সকালে বাংলাদেশ স্কাউটস মাগুরা জেলা শাখার আয়োজনে স্থানীয় আমতৈল প্রাথমিক বিদ্যালয় মাঠে কাব শিশুদের প্রাণোচ্ছ্বল অংশগ্রহণের মধ্য দিয়ে এ কাব হলিডে উদযাপিত হয়েছে।

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ স্কাউটস শ্রীপুর উপজেলা শাখার সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম। এ সময় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস শ্রীপুর উপজেলা কমিশনার মোঃ বিল্লুর রহমান। 
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ।  

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা ফয়জুর রহমান লাভু, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিন, বাংলাদেশ স্কাউটস শ্রীপুর উপজেলা শাখার যুগ্ন সম্পাদক মোঃ আলিমুজ্জামান, উপজেলা স্কাউটস লিডার সুব্রত কর্মকার, উপজেলা কাব লিডার আবু হায়াত,  উপজেলা স্কাউটস এর কোষাধ্যক্ষ মোঃ হাসেম আলী প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের ১৭টি কাব দলের ১০২জন কাব শিশু ও কাব লিডাররা এতে অংশ নিয়ে দিনব্যাপী নানা বর্ণাঢ্য কার্যক্রমের মাধ্যমে উল্লাসে মেতে ওঠে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন