বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা সরাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জামায়াতের নেতা মাওঃ মোবারক হোসাইন
logo

সরাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জামায়াতের নেতা মাওঃ মোবারক হোসাইন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা মো. মোবারক হোসাইন। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২( সরাইল-আশুগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন মনোনীত প্রার্থী।  সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সরাইল সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী খন্দকার বরকত উল্লাহ মিন্টু। 

মঙ্গলবার (৮ জুলাই) রাত ৮টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় অফিসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  সরাইল উপজেলা জামায়াতের আমির মো. এনাম খার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এতে  প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা মো. মোবারক হোসাইন। 

এছাড়াও অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন  জেলা জামায়াতের অফিস সেক্রেটারী এডভোকেট মনিরুজ্জামান মনির, জেলা জামায়াতের আইন ও মিডিয়া বিষয়ক সম্পাদক মো. রোকন উদ্দিন, সরাইল উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন প্রমুখ। 

এ সময়  বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।সভাটি সঞ্চালনা করেন উপজেলা জামাতের সেক্রেটারী নুরুজ্জামান জাবেদ।  সভা শেষে গণমাধ্যমকর্মীদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা মো. মোবারক হোসাইন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন