বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা সরাইলে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: নানান স্লোগানে রাজপথ মুখরিত
logo

সরাইলে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: নানান স্লোগানে রাজপথ মুখরিত

সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়  ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। 
 
এ উপলক্ষ্যে ৭ নভেম্বর শুক্রবার বিকালে সরাইল সদর ইউনিয়নের বড্ডাপাড়া এলাকার খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিপুল সংখ্যক  নেতাকর্মীদের জড়ো হয়। পরে এক পথসভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় বক্তারা, ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন এবং জাতীয় সংহতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন। 

তারা বলেন, এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয়েছিল।সমাবেশে নেতৃবৃন্দ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

পথসভা শেষে একটি র‍্যালী বের হয়। এ সময় নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন। র‍্যালীটি উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালীটি উচালিয়াপাড়া হাসপাতাল মোড়ে এলাকায় এসে শেষ হয়। 

পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।র‍্যালীতে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট তপু লস্কর, সাংগঠনিক সম্পাদক ডি এম দুলাল, দপ্তর সম্পাদক সালাউদ্দিন বিপ্লব সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, জাসাস, নবীনদল শ্রমিকদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা।

খুঁজুন