ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে সেজিয়া সুলতানা শাওন (২৬) নামের এক গৃহবধূ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার একদিন পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। এই ঘটনায় তার স্বামী শামাউন রেজা মিঠু সরাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সকাল আনুমানিক ৭টার দিকে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি সেজিয়া সুলতানা শাওন। পরবর্তীতে সম্ভাব্য সকল স্থান এবং আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও তার কোনো হদিস মেলেনি। এ ঘটনায় আজ ১৫ ফেব্রুয়ারি (রবিবার) সরাইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (জিডি নং- ৭১৯)।
নিখোঁজ গৃহবধূর বিবরণ: তার উচ্চতা আনুমানিক ৫ ফুট, মুখমণ্ডল গোলাকার, গায়ের রং ফর্সা এবং শারীরিক গঠন হালকা-পাতলা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল হদুল রং এর থ্রি পিছ।
শাওনের স্বামী শামাউন রেজা মিঠু জানান, তার স্ত্রীকে খুঁজে পেতে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন, তবে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি।
যোগাযোগের ঠিকানা: গ্রাম -কালিকচ্ছ থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। মোবাইল: 01775-423581
উল্লেখ্য, স্ত্রীর সন্ধানদাতার জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছেন তার স্বামী মিঠু।
সরাইলে নিখোঁজ স্ত্রীর সন্ধানে স্বামীর আকুতি
সরাইলে নিখোঁজ স্ত্রীর সন্ধানে স্বামীর আকুতি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে সেজিয়া সুলতানা শাওন (২৬) নামের এক গৃহবধূ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার একদিন পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। এই ঘটনায় তার স্বামী শামাউন রেজা মিঠু সরাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সকাল আনুমানিক ৭টার দিকে সরাইল উপজেলার কালিকচ্ছ
ইউনিয়নের মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি সেজিয়া সুলতানা শাওন। পরবর্তীতে সম্ভাব্য সকল স্থান এবং আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও তার কোনো হদিস মেলেনি। এ ঘটনায় আজ ১৫ ফেব্রুয়ারি (রবিবার) সরাইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (জিডি নং- ৭১৯)। নিখোঁজ গৃহবধূর বিবরণ: তার উচ্চতা আনুমানিক ৫ ফুট, মুখমণ্ডল গোলাকার, গায়ের রং ফর্সা এবং শারীরিক গঠন হালকা-পাতলা। নিখোঁজ হওয়ার সময় তার
পরনে ছিল হদুল রং এর থ্রি পিছ। শাওনের স্বামী শামাউন রেজা মিঠু জানান, তার স্ত্রীকে খুঁজে পেতে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন, তবে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি। যোগাযোগের ঠিকানা: গ্রাম -কালিকচ্ছ থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। মোবাইল: 01775-423581উল্লেখ্য, স্ত্রীর সন্ধানদাতার জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছেন তার স্বামী মিঠু।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত