নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ শপথ গ্রহণের প্রাক্কালে রাজধানীতে গিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি -এর মাজার জিয়ারত করেছেন।
রোববার ঢাকায় পৌঁছে তিনি মাজারে ফুলেল শ্রদ্ধা জানান এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি শহীদ নেতার রূহের মাগফিরাত কামনা করেন ও মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি গুরুদাসপুর–বড়াইগ্রামের জনগণের আস্থা অর্জন করে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাওয়ায় তিনি গভীর কৃতজ্ঞতা জানান।
আগামীকাল ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় রাজধানীর -এর দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন।
মাজার জিয়ারতের সময় তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে নাটোর-৪ আসনের উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে।
শপথের আগে জিয়াউর রহমানের মাজারে আব্দুল আজিজ
শপথের আগে জিয়াউর রহমানের মাজারে আব্দুল আজিজ
নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ শপথ গ্রহণের প্রাক্কালে রাজধানীতে গিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি -এর মাজার জিয়ারত করেছেন। রোববার ঢাকায় পৌঁছে তিনি মাজারে ফুলেল শ্রদ্ধা জানান এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি
শহীদ নেতার রূহের মাগফিরাত কামনা করেন ও মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি গুরুদাসপুর–বড়াইগ্রামের জনগণের আস্থা অর্জন করে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাওয়ায় তিনি গভীর কৃতজ্ঞতা জানান। আগামীকাল ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় রাজধানীর -এর দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত
সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন। মাজার জিয়ারতের সময় তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে নাটোর-৪ আসনের উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত