ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য এ শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার এই দেশ দুটির রাষ্ট্রপ্রধানরা।
জানা গেছে, অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস–এর আমন্ত্রণে মালদ্বীপসহ ১৩টি দেশের রাষ্ট্রপ্রধান বা উচ্চপর্যায়ের প্রতিনিধিদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকেও। কিন্তু তারা কেউই অনিবার্য কারণে থাকতে পারছেন না। ভারত থেকে অংশ নেবেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা। পাকিস্তান থেকেও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মাও শপথ অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।
এদিকে শপথে অংশ নিতে ইতিমধ্যেই এসেছেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা। আগামীকালের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
বাংলাদেশের হাইকমিশনার শ্রীলঙ্কায় আন্দালিব এলিয়াসকে সকালে কলম্বো বিমানবন্দর থেকে মন্ত্রীকে বিদায় দেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই–তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এদিন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন দলের প্রধান তারেক রহমান।
নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। এরই মধ্যে ২৯৭ আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে, উচ্চ আদালতের নির্দেশনা থাকায় দুটি আসনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করা হয়নি।
নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয়ী হয়েছে। অন্যদিকে, জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন।
শপথ অনুষ্ঠানে যোগ দেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ও ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ও ভুটানের প্রধানমন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য এ শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার এই দেশ দুটির রাষ্ট্রপ্রধানরা। জানা গেছে, অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস–এর আমন্ত্রণে মালদ্বীপসহ ১৩টি দেশের রাষ্ট্রপ্রধান বা উচ্চপর্যায়ের প্রতিনিধিদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ
শরীফকেও। কিন্তু তারা কেউই অনিবার্য কারণে থাকতে পারছেন না। ভারত থেকে অংশ নেবেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা। পাকিস্তান থেকেও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মাও শপথ অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে। এদিকে শপথে অংশ নিতে ইতিমধ্যেই এসেছেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা। আগামীকালের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বাংলাদেশের হাইকমিশনার শ্রীলঙ্কায় আন্দালিব এলিয়াসকে সকালে কলম্বো বিমানবন্দর থেকে মন্ত্রীকে বিদায় দেন। উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
দুই–তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এদিন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন দলের প্রধান তারেক রহমান। নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। এরই মধ্যে ২৯৭ আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে, উচ্চ আদালতের নির্দেশনা থাকায় দুটি আসনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করা হয়নি। নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয়ী হয়েছে। অন্যদিকে, জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত