বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিশ্ব সৌদির নতুন গ্র্যান্ড মুফতি শেখ সালেহ
logo

সৌদির নতুন গ্র্যান্ড মুফতি শেখ সালেহ

শেখ সালেহ বিন ফাওজান বিন আবদুল্লাহ আল ফাওজান, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন। দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন। খবর সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর।

সৌদি বাদশাহর দেওয়া আনুষ্ঠানিক এক আদেশে বলা হয়Ñ গ্র্যান্ড মুফতির পাশাপাশি শেখ সালেহ দেশটির সিনিয়র স্কলারস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। স্কলারি রিসার্চ অ্যান্ড ইফতার স্থায়ী কমিটির প্রধান হিসেবে নেতৃত্বও দেবেন তিনি।

সৌদি আরবে গ্র্যান্ড মুফতি মন্ত্রী পদমর্যাদার। গত ২৩ সেপ্টেম্বর গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল শেখের মৃত্যুর পর শেখ সালেহকে এ পদে নিয়োগ দেওয়া হলো। আবদুল আজিজ আল শেখকে ১৯৯৯ সালে তৎকালীন সৌদি বাদশাহ ফাহাদ গ্র্যান্ড মুফতি পদে নিয়োগ দিয়েছিলেন।

শেখ সালেহ ১৯৩৫ সালে সৌদি আরবের আল কাসিম প্রদেশে জন্মগ্রহণ করেন। এই প্রদেশের সবচেয়ে বড় শহর বুরাইদাহ থেকে স্কুল পর্যায়ের পড়াশোনা শেষ করেন তিনি। পরে রিয়াদের কলেজ অব শরিয়াহ থেকে স্নাতকোত্তর ও ডক্টরাল ডিগ্রি নেন।

পড়াশোনা শেষে শেখ সালেহকে সৌদি আরবের হায়ার ইনস্টিটিউট অব জুডিশিয়ারির পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। ১৯৯২ সালে তিনি স্কলারি রিসার্চ অ্যান্ড ইফতার স্থায়ী কমিটির সদস্য হন। শেখ সালেহ বেশ কয়েকটি বইয়েরও লেখক। এ ছাড়া তিনি রেডিও অনুষ্ঠান পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে ছিল জনপ্রিয় অনুষ্ঠান ‘নূর আলা আল-দারব’।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন