শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় সৌদি আরব সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
logo

সৌদি আরব সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিএনপি সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গেছেন। ইসলামী সহযোগিতা সংস্থার জরুরি বৈঠকে অংশ নিতে তিনি জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

মঙ্গলবার রাত দেড়টার পর সৌদি আরবের উদ্দেশে রওনা হন তিনি।

আগামী বৃহস্পতিবার জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির মন্ত্রিপর্যায়ের বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসনসহ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

জরুরি অধিবেশনে যোগদানের পাশাপাশি সংস্থার সদস্যভুক্ত কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন খলিলুর রহমান।

সৌদি সফর শেষে আগামী শনিবার দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

খুঁজুন