ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর (শায়েখে চরমোনাই) মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, নির্বাচনের তারিখ নিয়ে আমার কোন মাথাব্যথা নাই। আমার মাথাব্যথা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন।
বর্তমান পদ্ধতিতে যদি নির্বাচন হয় তবে নির্বাচন সুষ্ঠু হবেনা। আমরা বলতে চাই, সংস্কার ব্যতীত নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবেনা। কাজেই আগে সংস্কার পরে নির্বাচন।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে সদর উপজেলার নান্দিনা পূর্ব বাজার মডেল একাডেমি সংলগ্ন মাঠে প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর সদর উপজেলা কর্তৃক আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি বর্তমান অন্তবর্তী সরকারকে বলবো, নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে কী হয় নাই, পরীক্ষামূলকভাবে স্থানীয় নির্বাচন আগে দেন। যদি স্থানীয় নির্বাচন সুষ্ঠু হয় তবে জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ ক্বারী মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল, উপদেষ্টা ডা. সৈয়দ ইউনুস আহমদ, সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, দ্বীনি সংগঠন জেলা শাখার সভাপতি মো. শামছুল হক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সভাপতি মুফতী শফিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতী হুমায়ুন কবীর, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মো. ময়নাল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মো. নাহিদ খান, সদর উপজেলা যুব আন্দোলনের দপ্তর সম্পাদক ক্বারী মহিউদ্দিন, জুলাই গণঅভ্যুত্থানে আহত হাফেজ নেওয়াজ আহাম্মেদ, জুলাই গণঅভ্যুত্থান নিহত পরিবারের পক্ষে মাওলানা আরিফ বিল্লাহ প্রমুখ।
গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
সংস্কার ব্যতীত নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবেনা: নায়েবে আমীর ফয়জুল করীম
সংস্কার ব্যতীত নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবেনা: নায়েবে আমীর ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর (শায়েখে চরমোনাই) মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, নির্বাচনের তারিখ নিয়ে আমার কোন মাথাব্যথা নাই। আমার মাথাব্যথা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। বর্তমান পদ্ধতিতে যদি নির্বাচন হয় তবে নির্বাচন সুষ্ঠু হবেনা। আমরা বলতে চাই, সংস্কার ব্যতীত নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবেনা। কাজেই আগে সংস্কার পরে নির্বাচন। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে সদর উপজেলার নান্দিনা পূর্ব বাজার মডেল একাডেমি সংলগ্ন মাঠে প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর সদর উপজেলা কর্তৃক আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির
বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, আমি বর্তমান অন্তবর্তী সরকারকে বলবো, নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে কী হয় নাই, পরীক্ষামূলকভাবে স্থানীয় নির্বাচন আগে দেন। যদি স্থানীয় নির্বাচন সুষ্ঠু হয় তবে জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে।ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ ক্বারী মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল, উপদেষ্টা ডা. সৈয়দ ইউনুস আহমদ, সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, দ্বীনি
সংগঠন জেলা শাখার সভাপতি মো. শামছুল হক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সভাপতি মুফতী শফিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতী হুমায়ুন কবীর, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মো. ময়নাল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মো. নাহিদ খান, সদর উপজেলা যুব আন্দোলনের দপ্তর সম্পাদক ক্বারী মহিউদ্দিন, জুলাই গণঅভ্যুত্থানে আহত হাফেজ নেওয়াজ আহাম্মেদ, জুলাই গণঅভ্যুত্থান নিহত পরিবারের পক্ষে মাওলানা আরিফ বিল্লাহ প্রমুখ। গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। -খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত