বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
logo

সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সিরাজগঞ্জের আদালত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে চৌহালী আমলী আদালতের বিচারক এ আদেশ দেন।

মানহানীর মামলায় সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জের চৌহালী আমলী আদালত।

মঙ্গলবার বেলা ১১টায় আদালতের বিচারক সুমন কর্মকার গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ প্রদান করেন।

মামলার বাদী সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্ণেল এতথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আমীর হামজাকে আদালতে হাজির হতে গত ২ এপ্রিল সমন জারি করা হয়। মানহানীর মামলায় আজ আদালতে হাজির হওয়ার কথা ছিলো আমীর হামজার।

উল্লেখ, বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী উল্লেখ করে বক্তব্য দেওয়ায় গত ২ এপ্রিল কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মানহানীর মামলা দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল।

খুঁজুন