এপ্রিল মাসে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন। এ জন্য আগামী মাসেই তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। এ ব্যাপারে ইসি যাবতীয় প্রস্তুতি নিচ্ছে। সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোও তাদের মনোনীত নারীদের তালিকা প্রস্তুত করছে, যা শিগগিরই ইসিতে পাঠানো হবে।
নিয়মানুযায়ী সংসদ নির্বাচনে বিজয়ী প্রতি ৬টি আসনের বিপরীতে একটি সংরক্ষিত আসন পাওয়া যায়। সে হিসাবে এবার বিএনপি এককভাবে ৩৫টি আসনে তাদের মহিলা সদস্য নির্বাচিত করার সুযোগ পাবে। অন্যদিকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির অনেক নেতা নির্বাচন করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এবার স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ের হার অনুযায়ী একটি সংরক্ষিত আসন পাওয়ার কথা। বাকিগুলো জামায়াত জোটের দলগুলো থেকে নির্বাচিত হবে। সেখানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরাও থাকবেন।
এরপর ৯০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা মাথায় রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। সংসদের প্রথম অধিবেশন বসার আগেই সংসদ সচিবালয় থেকে ২৯৭ জন সংসদ সদস্যের তালিকা ইসিতে পাঠানো হয়েছে। সংসদ নির্বাচনে কোন দল কয়টি আসন পেয়েছে, জোট রয়েছে কিনা, সংশ্লিষ্ট দলগুলোকে এরই মধ্যে এসব তথ্য পাঠিয়েছে ইসি। সে অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ করা হবে। তফসিল ঘোষণা করা হবে এরপর। ইসি সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহের যে কোনো দিন বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে ৫০টি নারী আসন সংরক্ষিত রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। সে হিসাবে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৫টি পাবে দলটি। এ ছাড়া স্বতন্ত্র (বিএনপি থেকে বহিষ্কৃত) প্রার্থীরা সাতটি আসন পেয়েছেন। ফলে স্বতন্ত্ররাও সংসদে একটি সংরক্ষিত নারী আসন পেতে পারেন।
সংরক্ষিত নারী আসনের তফসিল আগামী মাসে
সংরক্ষিত নারী আসনের তফসিল আগামী মাসে
এপ্রিল মাসে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন। এ জন্য আগামী মাসেই তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। এ ব্যাপারে ইসি যাবতীয় প্রস্তুতি নিচ্ছে। সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোও তাদের মনোনীত নারীদের তালিকা প্রস্তুত করছে, যা শিগগিরই ইসিতে পাঠানো হবে। নিয়মানুযায়ী সংসদ নির্বাচনে বিজয়ী প্রতি ৬টি আসনের বিপরীতে একটি সংরক্ষিত আসন পাওয়া যায়। সে হিসাবে এবার বিএনপি এককভাবে ৩৫টি আসনে তাদের মহিলা সদস্য নির্বাচিত করার সুযোগ পাবে। অন্যদিকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির অনেক নেতা নির্বাচন
করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এবার স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ের হার অনুযায়ী একটি সংরক্ষিত আসন পাওয়ার কথা। বাকিগুলো জামায়াত জোটের দলগুলো থেকে নির্বাচিত হবে। সেখানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরাও থাকবেন। এরপর ৯০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা মাথায় রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। সংসদের প্রথম অধিবেশন বসার আগেই সংসদ সচিবালয় থেকে ২৯৭ জন সংসদ সদস্যের তালিকা ইসিতে পাঠানো হয়েছে। সংসদ নির্বাচনে কোন দল কয়টি আসন পেয়েছে, জোট রয়েছে কিনা, সংশ্লিষ্ট দলগুলোকে এরই মধ্যে এসব তথ্য পাঠিয়েছে ইসি। সে
অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ করা হবে। তফসিল ঘোষণা করা হবে এরপর। ইসি সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহের যে কোনো দিন বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে ৫০টি নারী আসন সংরক্ষিত রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। সে হিসাবে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৫টি পাবে দলটি। এ ছাড়া স্বতন্ত্র (বিএনপি থেকে বহিষ্কৃত) প্রার্থীরা সাতটি আসন পেয়েছেন। ফলে স্বতন্ত্ররাও সংসদে একটি সংরক্ষিত নারী আসন পেতে পারেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত