শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় সময় বাড়লো ই-ভ্যাট রিটার্ন দাখিলের
logo

সময় বাড়লো ই-ভ্যাট রিটার্ন দাখিলের

অনলাইনে রিটার্ণ দাখিলের সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমে গত জানুয়ারী মাসের ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সীর সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শবে বরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দীর্ঘ সময় সরকারি ছুটি থাকায় ও ১৫ ফেব্রুয়ারি এ-চালান সিস্টেমে ওটিপি সার্ভার ডাউন থাকায় জনস্বার্থে, জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪ এর উপ-ধারা (১ক) এ প্রদত্ত ক্ষমতাবলে ই-ভ্যাট সিস্টেমে জানুয়ারি কর মেয়াদের অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করলো।

খুঁজুন