বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
logo

সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে।

বুধবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘বেগম জেবুন্নেছা একজন মহীয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান এই মানুষটি নিজ মেধা ও যোগ্যতা দিয়ে অসংখ্য ছাত্র-ছাত্রীকে সুশিক্ষিত করেছেন–যারা আজ সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের কল্যাণে অবদান রাখছেন। এ ছাড়া একজন আদর্শ মাতা হিসেবে তিনি নিজ সন্তানদেরও সুশিক্ষায় গড়ে তুলেছেন।’

উল্লেখ্য, বেগম জেবুন্নেছা আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

পৃথক এক বার্তায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

খুঁজুন