বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী
জাতীয় স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম তদন্তে কমিটি গঠন
logo

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম তদন্তে কমিটি গঠন

সরকার তদন্তে কমিটি গঠন করেছে স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মের অভিযোগের পর বিষয়টি। চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার খবর প্রকাশের পর প্রশাসন এ পদক্ষেপ নেয়। ইতোমধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

রোববার (২৬ এপ্রিল) রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সদর ও মাদারীপুর সদর উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে- এমন খবর পাওয়া গেছে। এ ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এরই মধ্যে মাদারীপুরের জেলা প্রশাসক পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। একই সঙ্গে খাদ্য সরবরাহকারীদের সঙ্গে করা চুক্তি কেন বাতিল করা হবে না, সে বিষয়ে প্রকল্প পরিচালকের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ বিষয়ে তদন্ত করে ইতোমধ্যে একটি প্রতিবেদন জমা দিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারীর বিরুদ্ধেও দ্রুত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এছাড়া, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা নিরাপদ খাদ্য আইনের অধীনে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

খুঁজুন