সড়কমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন দুর্ঘটনা কমাতে সারাদেশের মহাসড়ক সিসিটিভি ক্যামেরায় বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে। মহাসড়কের পর আঞ্চলিক সড়কগুলোও সিসিটিভির আওতায় আনা হবে। পাশাপাশি থ্রি হুইলার বা ধীরগতির যানবাহন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা শেষে একথা জানান সড়কমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘আমরা যেটা চাচ্ছি অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় মহাসড়কগুলোকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে। রাস্তার প্রশস্ত করার চাহিদা বাংলাদেশে আছে। এই দুই মাসে মেম্বার অব পার্লামেন্টের যে ডিও দিয়েছে তাতে ৩ লাখ কোটি টাকা লাগবে এই রাস্তা সম্প্রসারণ করার জন্য। বাজেটে পাবেন আপনি সর্বোচ্চ হয়ত ৪০ হাজার কোটি টাকা। এটা আমার ধারণা। আমরা সেই জায়গায় স্বচ্ছতার সঙ্গে, নিরপেক্ষভাবে, অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে চাচ্ছি।’
হাইওয়েতে থ্রি-হুইলার চলাচলের বিষয়ে তিনি বলেন, ‘মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ করার ইচ্ছা ও প্রচেষ্টা আমাদের আছে। তবে আমাদের হাইওয়েগুলো এখনো পুরোপুরি সুরক্ষিত (প্রটেক্টেড) নয়। আমরা এখনো হাইওয়েতে থ্রি-হুইলারের প্রবেশ নিয়ন্ত্রণ (রেস্ট্রিক্টেড) করতে পারিনি। এর প্রধান কারণ হলো, সড়কের যেকোনো জায়গা দিয়ে ছোটখাটো সংযোগ রাস্তা রয়েছে। যার ফলে এটা হয়ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কিন্তু আগের যেকোনো সময়ের চেয়ে এটা একটু নিয়ন্ত্রণ বেশি করা গেছে।’
ট্রেনের মধ্যে পাথর ছুড়ে মারা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘রোড সেফটির জন্য এটা খুবই ভয়ংকর এবং এই প্রাকটিসটা আছে। এটা বন্ধ করার জন্য আমরা ডিসিদের আরও তৎপর হতে বলেছি এবং আমাদের যারা আছেন বিশেষ করে, রেলওয়েতে যারা আছেন। রেলওয়ে পুলিশ, গার্ড রেলওয়েতে যারা আছেন নিরাপত্তা বাহিনী তাদের আরও তৎপর করছি।’
চাঁদাবাজি নিয়ে শেখ রবিউল আলম রবি বলেন, ‘সড়কে চাঁদাবাজি নিয়ে এর আগেও অনেকবার কথা বলেছি। আমি আবারও আপনাদের বলতে চাই, চাঁদাবাজির কোনো সুযোগ নেই। চাঁদাবাজি একটি অপরাধ, যারা চাঁদাবাজি করছে, তাদের নিয়ন্ত্রণ করা হবে। আইনের আওতায় আনা হবে।’
ঈদুল আযহাকে কেন্দ্র করে মহাসড়কগুলোর যানজটের বিষয়ে তিনি বলেন, ‘ঈদকে কেন্দ্র করে যানজট কীভাবে এড়ানো যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবার আরও একটু চ্যালেঞ্জ হবে, কারণ গরুর বহনকারী প্রচুর ট্রাক আসবে।’
সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে মহাসড়কগুলোকে: সড়কমন্ত্রী
সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে মহাসড়কগুলোকে: সড়কমন্ত্রী
সড়কমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন দুর্ঘটনা কমাতে সারাদেশের মহাসড়ক সিসিটিভি ক্যামেরায় বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে। মহাসড়কের পর আঞ্চলিক সড়কগুলোও সিসিটিভির আওতায় আনা হবে। পাশাপাশি থ্রি হুইলার বা ধীরগতির যানবাহন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা শেষে একথা জানান সড়কমন্ত্রী। মন্ত্রী বলেন, ‘আমরা যেটা চাচ্ছি অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় মহাসড়কগুলোকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে। রাস্তার প্রশস্ত করার চাহিদা বাংলাদেশে আছে। এই দুই মাসে মেম্বার অব পার্লামেন্টের যে ডিও দিয়েছে তাতে ৩ লাখ কোটি টাকা লাগবে এই রাস্তা সম্প্রসারণ করার জন্য। বাজেটে পাবেন আপনি সর্বোচ্চ হয়ত ৪০
হাজার কোটি টাকা। এটা আমার ধারণা। আমরা সেই জায়গায় স্বচ্ছতার সঙ্গে, নিরপেক্ষভাবে, অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে চাচ্ছি।’ হাইওয়েতে থ্রি-হুইলার চলাচলের বিষয়ে তিনি বলেন, ‘মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ করার ইচ্ছা ও প্রচেষ্টা আমাদের আছে। তবে আমাদের হাইওয়েগুলো এখনো পুরোপুরি সুরক্ষিত (প্রটেক্টেড) নয়। আমরা এখনো হাইওয়েতে থ্রি-হুইলারের প্রবেশ নিয়ন্ত্রণ (রেস্ট্রিক্টেড) করতে পারিনি। এর প্রধান কারণ হলো, সড়কের যেকোনো জায়গা দিয়ে ছোটখাটো সংযোগ রাস্তা রয়েছে। যার ফলে এটা হয়ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কিন্তু আগের যেকোনো সময়ের চেয়ে এটা একটু নিয়ন্ত্রণ বেশি করা গেছে।’ ট্রেনের মধ্যে পাথর ছুড়ে মারা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘রোড সেফটির জন্য এটা খুবই ভয়ংকর এবং এই প্রাকটিসটা আছে। এটা বন্ধ করার
জন্য আমরা ডিসিদের আরও তৎপর হতে বলেছি এবং আমাদের যারা আছেন বিশেষ করে, রেলওয়েতে যারা আছেন। রেলওয়ে পুলিশ, গার্ড রেলওয়েতে যারা আছেন নিরাপত্তা বাহিনী তাদের আরও তৎপর করছি।’ চাঁদাবাজি নিয়ে শেখ রবিউল আলম রবি বলেন, ‘সড়কে চাঁদাবাজি নিয়ে এর আগেও অনেকবার কথা বলেছি। আমি আবারও আপনাদের বলতে চাই, চাঁদাবাজির কোনো সুযোগ নেই। চাঁদাবাজি একটি অপরাধ, যারা চাঁদাবাজি করছে, তাদের নিয়ন্ত্রণ করা হবে। আইনের আওতায় আনা হবে।’ ঈদুল আযহাকে কেন্দ্র করে মহাসড়কগুলোর যানজটের বিষয়ে তিনি বলেন, ‘ঈদকে কেন্দ্র করে যানজট কীভাবে এড়ানো যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবার আরও একটু চ্যালেঞ্জ হবে, কারণ গরুর বহনকারী প্রচুর ট্রাক আসবে।’
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত