বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী
অপরাধ সিরাজগঞ্জ জেলার তাড়াশে বীর মুক্তিযোদ্ধার বাসায় দস্যুতা মামলার আসামি ফজলু শেখ গাজীপুরের মৌচাকে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার
logo

সিরাজগঞ্জ জেলার তাড়াশে বীর মুক্তিযোদ্ধার বাসায় দস্যুতা মামলার আসামি ফজলু শেখ গাজীপুরের মৌচাকে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার

*গত ০১/০৬/২০২৫ তারিখ সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই চৌধুরী (৬৯)* এর বাসায় দস্যুতার পরিকল্পনার সূচনা ঘটে। বাসার ফ্রিজ নষ্ট হওয়ায় রিপন নামক এক মিস্ত্রি ফ্রিজ মেরামতের কাজে নিয়োজিত হন। এ সময় রিপন ফ্রিজের আশপাশে *চেতনানাশক দ্রব্য ছড়িয়ে দেয়,* যার ফলে ভিকটিমের স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে ভিকটিম মোঃ আব্দুল হাই চৌধুরী একই তারিখ রাত আনুমানিক ২৩:০০ ঘটিকায় নিজ বাড়িতে ফিরে এসে বিশ্রাম নেন। *পরদিন ০২/০৬/২০২৫ তারিখ রাত আনুমানিক ০২:৩০ ঘটিকায়* ভিকটিম হঠাৎ ঘুম থেকে জেগে উঠে দেখতে পান যে, তিনজন অজ্ঞাতনামা দুস্কৃতিকারী বাসার প্রধান গেট ভেঙে এবং ঘরের এক পাশের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেছে। তারা *আলমারির তালা ভেঙে নগদ ৩ লক্ষ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার লুট করে* এবং বাধা দেওয়ায় ভিকটিম ও তার স্ত্রীকে মারধর করে ও হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তাড়াশ থানায় মামলা নং- ০২, তারিখ- ০২/০৬/২০২৫, ধারা- ৪৫৭/৩৯৪/৫০৬(২) দন্ডবিধি, ১৮৬০ অনুযায়ী একটি মামলা রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। 

র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১ এর সহযোগিতায় অভিযান চালিয়ে *গত ২৩/০৮/২০২৫ তারিখ রাত আনুমানিক ২০:২০ ঘটিকায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক এলাকা* হতে উক্ত মামলার অন্যতম আসামি *মোঃ ফজলু শেখ (৪৫),* পিতা- মৃত মোকছেদ, সাং- মাঝদক্ষিণা, থানা- তাড়াশ, জেলা- সিরাজগঞ্জ’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন