মুন্সীগঞ্জের সিরাজদিখানে শরিফ শেখ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১১০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আসামীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আটক শরিফ শেখ উপজেলার ইছাপুরা ইউনিয়নের পুর্ব রাজদিয়া গ্রামের ইয়ানুস শেখের ছেলে।
বুধবার ২৯ অক্টোবর বিকাল সাড়ে ৫টার দিকে অফিসার ইনচার্জ এর দিকনির্দেশনায় উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনেসার গুধারা ঘাট এলাকায় এএসআই সানোয়ার এএসআই শিবলী সাদিক সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে শরিফকে আটক করেন।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আবু বকর সিদ্দিক জানান, শরিফ দীর্ঘদিন ধরে সিএনজি চালকের পরিচয়ে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ১১০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব